Thursday, March 21, 2013

ব্লগ এবং ব্লগিং কি

ব্লগিং ও ব্লগ কি?:

নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোন একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিক ভাবে লিখা বা কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিক ভাবে লিখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করা কে বলা হয় ব্লগিং। যেসব ওয়েবসাইটে এই লিখা গুলো প্রকাশ করা হয় তাকে বলে ব্লগ। সাধারণ ভাবে যারা ব্লগ ও ওয়েব সাইট সম্পর্কে তেমন কোন ধারণা রাখেন না তাদের কাছে ব্লগ ও ওযেব সাইট এর কোন পার্থক্য নেই বা তারা এদের মধ্যে কোন পার্থক্য খুজে পান না। তাদের জ্ঞাতার্থে বলি যে, ব্লগ হল এমন একটি ওয়েবসাইট যেখানে কো্ন ইউজার রেজিস্ট্রেশন করে কোন কিছু লিখতে পারে এবং অন্য কেউ সেই লেখা পড়তে পারে এবং সেই লেখাতে মন্তব্য করতে পারে। এটা হল সাধারণ বিষয় এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলোর কারণে ওয়েব সাইট হতে ব্লগ কে সহজে পৃথক করে দেখা হয়।

ব্লগ এর প্রকার ভেদ:

সাধারণ ব্লগ এর কোন প্রকার ভেদ নেই, কিন্তু ব্লগিং করার উদ্দেশ্য বিবেচনা করলে ব্লগ কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়:
১. ব্যক্তিগত ব্লগ (যেখান থেকে কোন আয়ের সম্ভাবনা নেই)।
২. প্রাতিষ্ঠানিক ব্লগ (এটিও একটি অলাভ জনক ব্লগ)
৩. নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ (লাভজনক)।
আমরা যেহেতু ব্লগিং এর মাধ্যমে আয় করতে চাই, তাই এখানে আমি ব্যক্তিগত ব্লগ এবং প্রাতিষ্ঠানিক ব্লগ নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ নিয়ে। এই নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ ও ব্লগিং নিয়ে আলোচনায় যা থাকবে তা হল:

১. কিভাবে ব্লগ তৈরী করবেন। 
২. কিভাবে বিষয় নির্বাচন করবেন। 
৩. ব্লগ তৈরীর পর করণীয়। 
৪. ব্লগের পারিপার্শিক পরিবেশ। 
৫. পোষ্ট লেখার নিয়ম। 
৬. পোষ্ট কোথায় পাবেন।
৭. কিভাবে লিখলে পোষ্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
৮. আপনার ব্লগে ভিজিটর কোথা থেকে আসবে। 
৯. আপনার ব্লগে ভিজিটর কেন আসবে। 
১০. ভালো ব্লগার হবার জন্য করণীয়। 
১১. কিভাবে আপনার ব্লগ থেকে আয় করবেন।

ব্লগ কোথায় এবং কিভাবে তৈরী করবেন?

অনলাইনে ব্লগ তৈরীর বিভিন্ন ফ্রি এবং পেইড প্লাটফর্ম আছে যেখানে আপনি আপনার নিজের একটি ব্লগ তৈরী করতে পারবেন(লাভজনক)। প্রথমে আসুন আমরা ফ্রি ব্লগের কথা বলি। আমরা যেহেতু ব্লগ থেকে আয় করতে চাই সেহেতু যেখানে আমরা সেই সুযোগ টা বেশি পাবো সেখানেই করব। যেমন ধরুন: ব্লগস্পট বা ব্লগার , উইবলি ইত্যাদি। ব্লগ এবং ব্লগ থেকে আয়ের ক্ষেত্রে আমার কাছে ফ্রি ব্লগ গুলোর মধ্যে এই সাইট দুইটা বেশি ভালো লেগেছে তাই এই দুইটার কথা বললাম। কেননা এই দুইটা সাইটে ব্লগ তৈরী করলে খুব সহজে ম্যানেজ এবং পোষ্ট করা যায়। এবং এই দুইটা সাইটে একটু কষ্ট করতে পারলে এডসেন্স পাওয়া যায়। এখন আপনার যদি এই দুইটা সাইটের থেকে ভালো মানের কোন সাইটের ঠিকানা জানা থাকে যেখানে এডসেন্স পাওয়ার নিশ্চয়তা আছে আপনি সেখানে করতে পারেন। 
এবার আসুন পেইড ব্লগের কথা বলি:
পেইড ব্লগ বলতে আমরা যা বুঝি তা হল, যে ব্লগ আপনাকে টাকা খরচ করে করতে হবে। এক্ষেত্রে আপনাকে ভালো মানের কোন প্রোভাইডারের কাছ থেকে একটি ডোমেইন কিনতে হবে( .com, .info, .net) এবং আপনার আরো একটি জিনিষ প্রয়োজন সেটি হল হোস্টিং বা যায়গা এক্ষেত্রে আপনি 1জিবি, 2জিবি মোট কথা আপনার ব্লগের সাইজ অনুযায়ী হোস্টিং নিতে পারেন। এখন আপনার ডোমেইন ও হোস্টিং যুক্ত করার সাথে সাথে আপনার ব্লগ তৈরীর প্রায় ৪০% কাজ শেষ। এবার আপনাকে নির্বাচন করতে হবে আপনার ব্লগের গঠন টা কেমন হবে। বর্তমানে ব্লগ তৈরীর জন্য বিভিন্ন রকম সি, এম,এস ইন্টার নেটে ফ্রি পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল: ওয়ার্ডপ্রেস এবং ড্রুপাল তবে আমার কাছে ওয়ার্ডপ্রেস টাই ভালো মনে হয় তাই আমি আপনাদের কে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরীর পরামর্শ দিচ্ছি। এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার সাইটে ইন্সটল করে নিবেন এবং আপনার পছন্দমত এবং খুবই সাধারণ একটি থিম ব্যবহার করবেন(যাতে লোড হতে বেশি সময় না লাগে) তাহলে আপনার ব্লগ তৈরী হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরী করার সময় বিভিন্ন রকম সাহায্যের প্রয়োজন হতে পারে সেজন্য আপনি এখানে দেখতে পারেন। 
ব্লগের বিষয় নির্বাচন
আমি আলোচনা করব ব্লগের বিষয় নির্বাচন নিয়ে। আপনার ব্লগ এবং ব্লগিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি তাই মনোযোগ দিয়ে লক্ষ করুন:
বিষয় নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে, আপনি কোন বিষয় নিয়ে ব্লগে লিখবেন তাই। এই বিষয় নির্বাচন এর ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো নিচে দেয়া হল: 
১. অবশ্যই আপনি ব্লগিং এর ক্ষেত্রে একটি মাত্র ব্লগে একটি মাত্র বিষয় নিয়ে লিখবেন। 
২. আপনি সবচেয়ে যে বিষয়ে বেশি বোঝেন এবং বোঝাতে পারেন সেটি নিয়ে লিখবেন। 
৩. সবসময় বিভিন্ন সাইট ভিজিট করে দেখবেন যে, আপনার বিষয়ের কোন জিনিষটির চাহিদা বেশি আপনি সেটি লিখবেন। 
৪. যে বিষয়টি আপনার নিজের কাছে খুব ভালো লাগে সেটি নির্বাচন করবেন। 
৫. একটি বিষয় নিয়ে লিখতে লিখতে হঠাত অন্য বিষয়ে চলে যাবেন না। 
৬. যে বিষয়টি নিয়ে লিখবেন সেটির আপডেটেড ইনফর্মেশন আপনার ব্লগে দেয়ার চেষ্টা করবেন। 
৭. লক্ষ রাখবেন যে, আপনার নির্বাচিত বিষয়টি যেন প্রায় সকল প্রকার ভিজিটরের কাছে গ্রহণযোগ্য হয়।

পোষ্ট করার নিয়ম-কানুন

আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পোষ্ট করার নিয়ম-কানুন নিযে। তাহলে আসুন শুরু করি। 
১. প্রতিটি পোষ্ট কমপক্ষে ১০০-১৫০ শব্দের হলে ভালো হয়। 
২. পোষ্টের মধ্যে কখনো বিভিন্ন ভাষা ব্যবহার করবেন না। তবে খুব প্রয়োজনে ২/১ টি ব্যবহার করা যাবে। 
৩. কখনো অন্য কারো লেখা কপি করবেন না। 
৪. সব সময় ব্লগের নির্বাচিত বিষয় নিয়ে লিখবেন। 
৫. আপনার বিষয় নিয়ে অন্য যারা ব্লগ তৈরী করেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। 
৬. পোষ্টের মধ্যে যে ভাষা ব্যবহার করবেন তা যেন সব সময় সহজ ও প্রাঞ্জল হয়। 
৭. প্রতিটি পোষ্টের মধ্যে 2/3 জায়গায় অন্য পোষ্টের ব্যাক লিংক করবেন। 
৮. প্রতিটি পোষ্ট লেখার সময় পোষ্টের মধ্যে ৪/৫ জায়গায় আপনার ব্লগের ৪/৫ টি কিওয়ার্ড বসিয়ে হাইলাইট করবেন। এবং যে, দুই/তিন জায়গায় ব্যাকলিংক করবেন তা যেন ঐ কিওয়ার্ডেই হয়। 
৯. পাঠকের মন্তব্যের গঠনমূলক উত্তর দিবেন। কোন পাঠক যেন অখুশি না হয়। 
১০. পাঠক আপনার কাছে যে বিষয়ে লেখা চায় বা পাঠকের রিকোয়েস্ট মূলক পোষ্ট দ্রুত করার চেষ্টা করবেন। 
১১. যদি কখনো অন্য কারো লেখা কপি করতেই হয় তাহলে মুল লেখকের অনুমতি নিয়ে করবেন। 
১২. এক দিনে ৩ টা পোষ্টের বেশি পোষ্ট করবেন না। প্রতি প্তাহে ৩/৪ টি পোষ্ট করলে ভালো হয়।

ব্লগের গঠন

একটি ব্লগ দেখতে কেমন হবে ও আনুসঙ্গিক কিছু কথা তাহলে চলুন শুরু করি: 
১. আপনার ডোমেইন নেম আপনার নির্বাচিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালো হয়। 
২. ডোমেইনের কন্ট্রোল সম্পূর্ণ আপনার কাছে থাকতে হবে। 
৩. হোস্টিং নেয়ার পূর্বে মান যাচাই করে নিবেন। 
৪. হোস্টিং এর কন্ট্রোল আপনার কাছে থাকতে হবে। 
৫. হোস্টিং নেওয়ার আগে তার আপটাইম দেখে নিবেন। 
৬. কোম্পানীর ডেমো দেখে স্পীড বুঝে নিন। 
৭. ডোমেইনে কখনো bd, 24 ইত্যাদি ব্যবহার করবেন না। 
৮. ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে কখনো ভারী কালারফুল থিম ব্যবহার করবেন না। 
৯. অতিরিক্ত প্লাগিন কখনো ব্যবহার করবেন না। 
১০. প্লাগিন এর কাজ কোডিং করে করার চেষ্টা করুন। 
১১. ব্লগের লে-আউটে ২টির বেশি কলাম রাখবেন না। 
১২. ব্লগের ফন্ট গুলো কখনো অতিরিক্ত ছোট বা অতিরিক্ত বড় করবেন না। 
১৩. ব্লগের সাইড বারে বা পোষ্টের শেষে শেয়ার বাটন যুক্ত করুন কিন্ত কখনো পপআপ শেয়ার বক্স দিবেন না। 
১৪. এডসেন্স পাওয়ার আশা থাকলে কখনো অন্য কোন কোম্পানীর সস্তা বিজ্ঞাপন দিবেন না। 
১৫. ম্যাগাজিন স্টাইলের চকচকে সুন্দর একটি নরমাল থিম ব্যবহার করুন। 
১৬. যে থিমটি ব্যবহার করবেন তা যেন এস, ই, ও বান্ধব হয় সেদিকে লক্ষ রাখবেন। 
১৭. ব্লগের ব্যাকগ্রাউন্ডে কোন প্রকার সাউন্ড বা ইমেজ ব্যবহার করবেন না। 
১৮. ব্লগের কালার গুলো এমন ভাবে নির্বাচন করবেন যেন ভিজিটর দের পড়তে কোন সমস্যা না হয়। 
১৯. ব্লগে অবশ্যই অবশ্যই যোগাযোগ ফর্ম রাখুন। 
২০. প্রতি পোষ্টে মন্তব্যের ব্যবস্থা রাখুন।

No comments:

Post a Comment